বাকেরগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বরিশালের বাকেরগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগনের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট( এন আই এলজি) আয়োজিত একযোগে ১৬ টি জেলার ১৬ টি উপজেলায় ১ মাস ব্যাপী (০৮ এপ্রিল থেকে ০৭ মে) প্রশিক্ষণ কোর্সে সিলেট থেকে অনলাইনে যুক্ত থেকে উদ্বোধন করেন এনআইএলজি মহাপরিচালক মো: আব্দুল কাইয়ুম,কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তন্ময় হালদার, স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজি অনুষধ সদস্য মো:মতিউর রহমান, সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন আসমা আক্তার মারিয়া, সঞ্চালনায় ছিলেন কোর্স কো- অর্ডিনেটর বদরুল আমিন খান। বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়ন পরিষদের মোট ৪০জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করবে এই প্রশিক্ষণে। ১মাস ব্যাপী প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীগন সকালে পিটি, প্যারেড, দিনব্যাপী বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং সেশনে অংশগ্রহণ করবেন। সেশন পরিচালনা করবেন উপজেলা রিসোর্স টিমের সদস্যগণ ও এই ট্রেনিংয়ের সাথে সংশ্লিষ্ট সদস্যগণ।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান
বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ
Link Copied