ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

গাজায় হামলার প্রতিবাদে বনপাড়া পৌর বাজারে বিক্ষোভ করেছেন উপজেলা জামায়াত ইসলামী


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৮-৪-২০২৫ দুপুর ১:৪৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বনপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে বড়াইগ্রাম উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে বনপাড়া বাজারে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। 

সোমবার (৭ এপ্রিল) বিকেলে বনপাড়া বাজার হতে বনপাড়া বাইপাস চত্বর হয়ে পৌর গেটে এসে মিছিলটি বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

নাটোর জেলার সহকারী সেক্রেটারি ও নাটোর -৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন, গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে।

সবার উদ্দেশ্যে তিনি আরো  বলেন ,অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করছি। একইসাথে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল সেনাবাহিনী কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী বিক্ষোভ থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানাই , সেই সাথে 
আমরা ঈসরাইল পন্য বর্জন করব এবং গাজা বাসী ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো। 

উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় জামায়াত ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত