গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কাউনিয়ায় ছাত্রদলের বিক্ষোভ
ফিলিস্তিনের জনগণের ওপর চলমান নিপীড়ন ও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে কাউনিয়ায় ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ আয়োজনে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
এর আগে শিক্ষার্থীরা কলেজ চত্বরে জড়ো হয়ে একটি র্যালি করেন। র্যালিতে শিক্ষার্থীদের হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ইসরায়েলের পণ্য বয়কট, বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ইসরায়েলের দুশমন হুশিয়ার সাবধান, সেইভ চিলড্রেন অব প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা ছাত্রদল সদস্য সচিব জাহাঙ্গীর আপেল,যুগ্ম আহবায়ক জাহিদ, মাসুম ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলেফনুর প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied