ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ আলোচনা সভা ও নৌ-শোভাযাত্রা শুরু হয়েছে


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৮-৪-২০২৫ দুপুর ৪:৩০

মাদারীপুর জেলার শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও নৌ-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের পদ্মারপাড়ে এ সভা অনুষ্ঠিত হয়। পরে পদ্মায় এক নৌ-শোভাযাত্রার আয়োজন করা হয়।

জানা গেছে, ইলিশ মাছ সংরক্ষণে ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ। এসময় জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ এবং বিনিময় দন্ডনীয় অপরাধ এসম্পর্কে জেলেদের সচেতন করতে উপজেলা মৎস্য অফিস একাধিক সচেতনতামূলক সভার আয়োজন করে থাকে। সাধারণত ১০ ইঞ্চি দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশকে জাটকা বলা হয়ে থাকে। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা থেকে বিনিময় পর্যন্ত সকল কার্যক্রম দন্ডনীয় অপরাধ। 

এসময় বক্তারা বলেন,'ইলিশ রক্ষার্থে জাটকা সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে। সঠিকভাবে জাটকা সংরক্ষণ করতে পারলে ইলিশের চাহিদা মেটানো সম্ভব হবে। শুধু আইন প্রয়োগই নয়, সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সাথে ইলিশ সংরক্ষণে আইন মেনে চলতে হবে।'

এসময় জেলেদের দিকনির্দেশনামূলক নানা বিষয় উল্লেখ্য করেন কর্মকর্তারা। অনুষ্ঠানে পদ্মাপাড়ের শতাধিক জেলে উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পারভীন খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা  মো.হাদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.হাবিবুল ইসলাম। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবেন রহিম, চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শহিদুল ইসলামসহ অন্যরা।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত