ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,১৮ হাজার টাকা জরিমানা ৪ জনের কারাদণ্ড


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৮-৪-২০২৫ দুপুর ৪:৩২

জয়পুরহাটে ঈদকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকাগামী ৩টি পরিবহনকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শহরের পাচুর মোড়ে ঢাকাগামী পরিবহনের কাউন্টারগুলোতে এ অভিযান পরিচালনা  করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। 

দণ্ডপ্রাপ্ত ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনকে ৫ হাজার টাকা, আহাদ পরিবহনকে ৬ হাজার টাকা এবং এসআই পরিবহনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ ও দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবহনগুলোকে জরিমানা করা হয়।


জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম  বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

অপরদিকে জয়পুরহাট পৌর শহরের  রেলওয়ে কলোনী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের কলোনি এলাকায় অভিযান চালিয়ে  ২০ লিটার চোলাই মদ ও প্রায় ৭২০গ্রাম গাজা পাওয়ায় ২ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। মোবাইল কোর্ট এর আওতায় ৪ জন সেবনকারী/ক্রেতাকে বিভিন্ন মেয়াদে ( ১৫, ০৭,০৩ দিন ) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার