ফিলিস্তিনে গণহত্যা: পাবনায় ইসরাইলি পণ্য বয়কটের ডাক ছাত্রদলের
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এসময় নেতাকর্মীরা ইসরাইলী বর্বরতা রুখতে ইসরাইলী ও মার্কিন পণ্য বয়কটের ডাক দেন। জেলা ছাত্রদলের ব্যানারে আয়োজিত বিক্ষোভে কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে মিছিলটি এডওয়ার্ড কলেজ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা ফিলিস্তিনকে সমর্থন দিয়ে নানা স্লোাগান দিতে থাকেন। এসময় ইসরাইলি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে বিভিন্ন স্লোাগান সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল শেষে শহীদ চত্ত্বরে এক সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনস, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুসাব্বির হোসেন সঞ্জু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইসরাইল নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে। বিশ্ব বিবেক আজ স্তব্ধ। বিশ্ব মুসলমান নেতৃত্ব কোনো ভূমিকা রাখছে না। ইসরাইলকে রুখতে প্রয়োজনে মার্কিন ও ইসরাইলের উৎপাদিত পণ্য বয়কট করতে হবে। আন্তর্জাতিক আদালতে ইজরাইলের গণহত্যার বিচার দাবি করেন বক্তারা।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ