ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়া উপজেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন টুঙ্গিপাড়ার ইউএনও


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ১১:৫৬

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা প্রশাসনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলার টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈনুল হক। গোপালগঞ্জ জেলা প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) প্রথম কর্মদিবসে তাকে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ ও কর্মকর্তাবৃন্দ,  জনপ্রতিনিধি, বীর-মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গরা ফুলেল শুভেচ্ছা জানান।

তিনি ইউএনও হিসেবে যোগদানের পর সর্বদাই তিনি নিজের সেরাটা দিয়ে প্রশাসনের সব কাজের পাশাপাশি মানুষের জন্য কাজ করেছেন বিরামহীনভাবে। সময়ে সাহসী পদক্ষেপের কারণে প্রশংসিত হয়েছেন তিনি। সবমিলে প্রাণপণে চেষ্টা করছেন টুঙ্গিপাড়া উপজেলার মানুষের কল্যাণসহ নাগরিক সেবা দিতে। এছাড়া বাধা উপেক্ষা করে তিনি সাহসিকতার মধ্য দিয়ে সৃষ্টিশীল ও ব্যতিক্রমী কর্মযজ্ঞ করে উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নেন। এ কারণে অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হন মো. মাঈনুল হক।

নব যোগদানকৃত ইউএনও মো. মাঈনুল হক বলেন, আইন ও সরকারী নির্দেশনা অনুযায়ী সবার সাথে সমন্বয় করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাব। সেবা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা সবার জন্য প্রশাসনের দরজা উন্মুক্ত থাকবে।

তিনি বলেন, দায়িত্বকালীন সময়ে সব শ্রেণিপেশার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। নিজের দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে টুঙ্গিপাড়াবাসীর জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি, কোটালীপাড়ায় এর ব্যতিক্রম হবে না। যেখানেই দায়িত্ব পালন করি না কেন।

সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান ও ৩৪তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের মো. মাঈনুল হক ২০২৩ সালের ১৪ ডিসেম্বর টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব গ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট