পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ওয়ার্ল্ড ভিশন একটি আন্তর্জাতিক ত্রাণ উন্নয়ন এবং এডভোকেসি সংস্থা। শিশু ও তার পরিবার এবং সমাজ থেকে দারিদ্র এবং অন্যায্যতা দূর করে শিশুদের জীবনে পরিপূর্ণতা আনয়নের লক্ষে জাতি, ধর্ম, বর্ণ ও নারী -পুরুষ কিংবা স্বক্ষমতা নির্বিশেষে বিশ্বব্যাপী দরিদ্রতম ও সবচেয়ে দুর্দশাগ্রস্থ শিশু এবং সমাজের জন্য সেবা প্রদানে নিবেদিত। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাঁর পরিকল্পিত প্রাত্যহিক কার্যক্রমের পাশাপাশি বিশেষ উদ্যোগ হিসেবে 5 ZERO PLUS FOR EVERY CHILD কার্যক্রম হাতে নিয়েছে। উক্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও চলমান রাখার জন্য উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সাংবাদিকদের সাথে আজ ৯ এপ্রিল ২০২৫ বুধবার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ সভা কক্ষে
অবহিত করণ সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপি। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রশিদ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি ম্যানেজার মিল্টন সিং এর সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সাংবাদিকবৃন্দ সহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপির প্রোগ্রাম অফিসাররা এ সময় উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে উক্ত কার্যক্রমকে সাধুবাদ জানায় এবং কার্যক্রম বাস্তবায়নের জন্য ওয়ার্ল্ড ভিশনকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার