ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

‘আমার টাকায় গাজায় যেন বোমা না ফেলে, ইসরাইলের পণ্য বয়কটের ডাক’


সাহেব মাহমুদ ইমরান photo সাহেব মাহমুদ ইমরান
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ২:২৫

গাজা উপত্যকায় ইসরাইলের লাগাতার আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধ এবং গাজায় ইসরাইলি হত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে স্থানীয় জনগণ, মুসল্লি, শিক্ষার্থী, ব্যবসায়ী ও শ্রমজীবী সাধারণ মানুষ প্রতিবাদে অংশ নেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিল- ইসরাইলি পণ্য বর্জনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে হাজারীবাগ ও পশ্চিম ধানমন্ডি এলাকায় এক ব্যতিক্রমধর্মী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা গাবতলা মসজিদ থেকে মিছিল শুরু করে স্বপ্ন সুপার শপ, আগোরা, সোনালী বাজার, ইউনিমার্ট, জিং লিং রেস্টুরেন্ট এবং স্থানীয় বিভিন্ন গ্রোসারি শপ ঘুরে সচেতনতামূলক লিফলেট, স্টিকার ও ফেস্টুন বিতরণ করেন। দোকানদারদের আহ্বান জানানো হয়- ইসরাইলি পণ্য বিক্রি বন্ধ করে দেশীয় পণ্যে মনোযোগ দেওয়ার জন্য।

বিক্ষোভে অংশ নেওয়া অনেক দোকানি স্বতঃপ্রণোদিত হয়ে নিজেদের দোকানে থাকা ইসরাইলি পণ্য বের করে এনে সেগুলো প্রকাশ্যে ধ্বংস করেন। পথচারীরাও স্লোগানে মুখরিত হয়ে এ প্রতিবাদে একাত্মতা জানান। 

তারা বলেন, তোমার টাকায় যেন না হয় গাজায় বোমা ফেলার কারণ, ইসরাইলি পণ্য মানে গাজায় রক্ত, আমাদের টাকায় আর চলবে না হত্যাযজ্ঞ, নারী, পুরুষ, শিশু সব বয়সি মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন মিছিলে। তারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চলবে।

বক্তারা অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক কোমল পানীয় কোম্পানি যেমন কোকাকোলা, স্প্রাইট, সেভেন আপ ইসরাইলেও ব্যবসা করে এবং তাদের লাভের অংশ ইসরাইলি আগ্রাসনে ব্যয় হয়। তাই দেশীয় কোম্পানিগুলোর উচিত দোকানদারদের প্রণোদনা দিয়ে এ পণ্যগুলোর বিকল্প তৈরি ও জনপ্রিয় করা।

বিক্ষোভটি হাজারীবাগ থেকে শুরু হয়ে পশ্চিম ধানমন্ডির বিভিন্ন অলিগলি, কাঁচাবাজার ও সুপারশপ পর্যন্ত ছড়িয়ে পড়ে। মিছিলের এক পর্যায়ে ছোট ছোট শিশুরাও রাস্তায় দাঁড়িয়ে স্লোগানে অংশ নেয়।

হাজারীবাগের স্থানীয় বাসিন্দা রাকিব হাসান জানান, ইসরাইল গত এক থেকে দেড় বছরে গাজায় যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, তাতে প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এটি নিছক যুদ্ধ নয়, বরং একটি পরিকল্পিত গণহত্যা।

বিক্ষোভ শেষে শহীদ ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে যতদিন না ইসরাইল তার হামলা বন্ধ করে ও ফিলিস্তিন স্বাধীনতা ফিরে পায়। পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানানো হয়- দেশব্যাপী ইসরাইলি পণ্যের তালিকা প্রকাশ ও নিষিদ্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য।

এলাকার সচেতন নাগরিকেরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু একটি প্রতিবাদ নয়, বরং একটি মানবিক আন্দোলনের শুরু।

এমএসএম / এমএসএম

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান