ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ত্রিশালে যাত্রীবাহী বাস থেকে ভারতীয় মদ উদ্ধার করল পুলিশ


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ৩:১৬

নেত্রকোণার কলমাকন্দা থেকে মা মনি এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল ঢাকা। যাহার বাস নম্বর ঢাকা মেট্রো-ব ১৩-১০৬৬। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসটিতে অভিযান পরিচালনা করে ত্রিশাল থানা পুলিশ। এসময় বাস থেকে তেষট্টি বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে এক প্রেস বিফিং-এ বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকায় অবস্থিত নিগার জামান ফিলিং ষ্টেশন সামনে অবস্থান করা পুলিশ চেকপোষ্টে তল্লাশী পরিচালনা করা হয় নেত্রকোনা জেলার কলমাকান্দার লেঙ্গুরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে।
 
বাসটিতে তল্লাসী চালানোর সময় বাস চালক, সুপারভাইজার ও হেলপারদের দেয়া তথ্যমতে বাসের পিছনের দিকে নিচে অতিরিক্ত চাকা রাখার জায়গায় সুকৌশলে ৩টি ছোট পাটের বস্তার ভিতরে থাকা তেষট্টি বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বাস চালক, হেলপার ও সুপারভাইজার বাহির করে নিয়ে আসে।

এসময় তিনজনকে আকট করে ত্রিশাল থানা পুলিশ। আটককৃতরা হল, নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার রামন নগর কুমুদগঞ্জ এলাকার কাঞ্চন মিয়া (২৭), একই উপজেলার লক্ষীপুর গ্রামের ইয়াসিন আরাফাত (২২) ও শান্তিপুর এলাকার রিফাত মিয়া বাবু (২৪)। আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ।

বাস, উদ্ধারকৃত ভারতীয় মদের ৬৩টি বোতল, চালক, সুপারভাইজার ও হেলপারদের থানায় নামে এজাহার দায়ের করা হলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি(২) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্র জানায়।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার