কৃষকরায় হচ্ছে আমাদের বড় বন্ধু "হাসিবুল হাসান "
২০২৪-২৫ অর্থবছরের খরিফ -১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ও আউশ ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সরকারের বড় কর্মসূচির মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচি একটি। ৯ এপ্রিল (বুধবার) সকালে মাগুরা সদর উপজেলা কৃষি অফিস, মাগুরা সদর, মাগুরা এর বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১২৬০ জন ক্ষুদ্র কৃষকদের মাঝে আউস ধানের ৫ কেজি বীজ ১০ কেজি ডি এ পি ও ১০ কেজি এম ও পি এবং ১৬৮০ জনকে পাঠ বীজ ১ কেজি ৫ কেজি ডি এ পি ও ৫ কেজি এম ও পি বিতরণ করেন।
কৃষি প্রণোদনা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাসিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর, মাগুরা। সভাপতিত্ব করেন মোঃ হুমায়ুন কবির,উপজেলা কৃষি অফিসার, মাগুরা সদর, মাগুর।
প্রধান অতিথির বক্তব্যে হাসিবুল হাসান বলেন, কৃষকরায় হচ্ছে আমাদের বড় বন্ধু কেননা, আমরা চাকরি করি আর তারা কষ্ট করে রোদে পুড়ে মাঠে ফসল ফলাই,কৃষকরা মাঠে ফসল ফলায় বলেই আমরা পেট ভরে খেতে পায় কাজেই, তারা আমাদের প্রকৃত বন্ধু এটা না বলার কোন সুযোগ নাই। তিনি আরও বলেন বাজারের ভেজাল কীটনাশক থেকে অবশ্যই সতর্ক থাকবেন, ভেজাল কীটনাশক এর ব্যাপারে উপসহকারীর পরামর্শ নিবেন। তিনি এটাও বলেছেন যে, যারা এই তালিকাগুলো করে তারা অত্যন্ত দায়িত্বশীল কোনভাবেই এলোমেলো করার কথা নয় যদি আপনাদের এমনটা মনে হয় যে, এমন কেউ আছে যাদের এই প্রনোদনা গুলো পাওয়ার মত নয় আমাদেরকে জানালে আমরা অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নিব।
সর্বশেষ তিনি বলেন, সরকারের যে উদ্দেশ্য অবশ্যই যেন বাস্তবায়ন হয় এবং আপনারা যে কৃষি প্রণোদনা গুলো পাচ্ছেন অবশ্যই তার সর্বোচ্চ ব্যবহার করবেন।
এমএসএম / এমএসএম
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ