ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ৪:৫

৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ৯ এপ্রিল ২০২৫ বুধবার সকাল ৯টায় প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ঢাকার মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে কেক কাটার মাধ্যমে এই আয়োজনের সূচনা করেন। এ সময় অধিদপ্তরের পরিচালকগণসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাদ জোহর সকল ফায়ার স্টেশনসহ ফায়ার সার্ভিসের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে এ দিন দুপুরে সকল বিভাগীয় অফিস, জেলা অফিস ও ফায়ার স্টেশনে প্রীতিভোজের আয়োজন করা হয়। 

এক বার্তায় অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে পূর্বের ন্যায় সকলকে নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করেছেন।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৯ এপ্রিল ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথের রেসকিউ ইউনিটকে একীভূত করে প্রতিষ্ঠা করা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন