গাঁজায় গনহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভে উত্তাল পাকশী
ফিলিস্তিনের গাঁজায় ইসরায়েলী বাহিনীর ছোঁড়া গুলি ও বোমায় উড়ছে ছিন্নভিন্ন মরদেহ। লাখ লাখ শিশুসহ মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে ফুঁসে ওঠা সারা বিশ্বের মুসলমানদের ন্যায় বুধবার সকালে পাকশীতেও রেল শ্রমিকদল,বিআরএল,বিএনপিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুঁসে উঠেছে। তারই ধারাবাহিকতায় গাঁজায় এমন গনহত্যা বন্ধের দাবি ও নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে এবং ইসরায়েলী পণ্য বর্জনের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ সমাবেশ ও ইসরায়েলী প্রেসিডেন্ট নেতানিয়াহুর কুষপুত্তলিকা দাহ করা হয়েছে। ঈশ্বরদী ইপিজেডের প্রধান গেটের সামনে মুফতি মাওলানা ইউনুসের সভাপতিত্বে ও মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রায় ঘন্টাকাল ব্যাপি অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রেল শ্রমিকদল সভাপতি সোহেল রানা,বিএনপি নেতা হিরক সরদার,মাওলানা আক্তার হোসেন শাহীন,পাকশী মসজিদের খতিব মাওলানা নুরুজ্জামান,মাওলানা মোস্তফা কামাল,মাওলানা সিরাজুল ইসলাম। এসময় রেল শ্রমিক দলের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক নূর সালাম, বিএনপিনেতা পাতা সরদার,পাকশী রেল শ্রমিক দলের সেক্রেটারী খন্দকার সোহেল রানা,যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন,যুবদল নেতা সোহেল পারভেজসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর আগে পাকশী রেলওয়ে ফুটবল মাঠ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি বের হয়ে পাকশী শহর প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী ইপিজেড গেটে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এমএসএম / এমএসএম
শক্তিশালী বালু সিন্ডিকেট এমপির নির্দেশনা উপেক্ষিত হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য
চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লায় পথসভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নড়াইলে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা
ডামুড্যায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হয়েছেন এনামুল হক
রাণীনগরের ৮ ইউনিয়নের ৭ টিতেই চরম পানির ঝুঁকিতেঃআগামী১০ বছরে হাহাকারের আশঙ্কা
চন্দনাইশে আজ থেকে এলডিপি বিলুপ্ত ঘোষণাঃ সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ
বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় একজন খুন
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩