নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি প্রতিনিধি দলের বারি পরিদর্শন
কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন, নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি (এনডব্লিউএএফইউ), চায়না প্রতিনিধি দল বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।
ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বজলুর রহমান। এসময় বারি’র পরিচালক ড. মুন্সী রাশীদ আহমদ, ড. মুহাম্মদ আতাউর রহমান, ড. মো. আব্দুর রশীদ, ড. ফারুক আহমেদ, এনডব্লিউএএফইউ ইউনিভার্সিটির ভাইস ডিন (কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন) মিসেস কাং জিলে, ভাইস ডিন (কলেজ অব ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং) মি. হুয়াং লুয়েন, ভাইস ডিন (কলেজ অব ইকোনোমিক্স এন্ড ম্যানেজমেন্ট) মিসেস ওয়াং হংমেই, কলেজ অব অ্যানিমেল সাইন্স এন্ড টেকনোলজির প্রফেসর আন জিয়াওপেং এবং কলেজ অব ন্যাচারাল রিসোর্স এন্ড এনভায়রনমেন্টের, প্রফেসর ফ্যান লিচাও উপস্থিত ছিলেন।
এছাড়াও বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোস প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ