সাটুরিয়ায় রাস্তায় ব্যারিকেড দিয়ে দুর্ধর্ষ ডাকাতি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গাছ কেঠে রাস্তায় ফেলে ব্যারিকেড দিয়ে ঘণ্টাব্যাপী দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল একটি পিকআপভ্যান, একটি হ্যালোবাইক ও তিনটি সিএনজির যাত্রীদের হাত-পা বেঁধে তাদের কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা এবং তাদের মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেন লুটে নিয়ে যায়। বুধবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লী ইউনিয়নের তিল্লী কালীগঙ্গা নদীর ব্রিজের দক্ষিণ পাশে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লী ইউনিয়নের তিল্লী কালীগঙ্গা নদীর ব্রিজের দক্ষিণ পাশে রাস্তায় গাছ কেটে ব্যারিকেট দেয় ডাকাত দলের সদস্যরা। এরপর ৮-৯ জন মুখোশধারী ডাকাত ওই সময়ে রাস্তা দিয়ে যাওয়া-আসা গাড়িগুলোকে আটক করে। পরে গাড়িগুলোয় থাকা যাত্রীদের হাত-পা ও মুখ বেঁধে তাদের কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা ও তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেন লুটে নিয়ে যায়। এদের মধ্যে উপজেলার তিল্লী গ্রামের গোবিন্দ ঘোষের ১৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট, গোপাল চন্দ্র দাসের ১১ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট, দৌলতপুরের বড় হাতকোড়া গ্রামের অজ্ঞাতনামা এক ব্যক্তির ১৫ হাজার টাকা, এক মহিলার একটি স্বর্ণের চেন এবং শেরপুর জেলার অজ্ঞাতনামা এক ব্যক্তির ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে আমরা মাঠে নেমে কাজ শুরু করেছি।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied