পাবিপ্রবি’র নির্মাণাধীণ ভবন থেকে নিরাপত্তাকর্মীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীণ একটি ভবন থেকে বিশ্বদ্যিালয়ের নির্মাণাধীণ ভবন থেকে এক নিরাপত্তাকর্মীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে পুলিশ ঐ ভবনের ১০ তলা থেকে লাশটি উদ্ধার করে।
নিহত আনসার সদস্যে হলেন-মোহাম্মদ আরজু (৩০)। তার বাড়ি জয়পুরহাট জেলায়। বৃহস্পতিবার দুপুরে পাবনা থানার ওসি তদন্ত এএসএম মনিরুজ্জামান মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে কয়েকটি ভবনের নির্মাণকাজ চলছে। এর মধ্যে ছাত্র হলের একটি ভবনের ১০ তলায় মৃতদেহটি পড়ে ছিল। ভবনটির নির্মাণ কাজ শেষ হলেও সেটি এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়নি। ভবনটিতে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা চলছে। পরীক্ষা চালাতে গিয়ে বুধবার সন্ধ্যায় পরীক্ষক দলের সদস্যরা তীব্র দুর্গন্ধ পান। এ সময় তারা লাশটি দেখতে পান এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তদন্তে বিস্তারিত জানা যাবে।
পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, লাশটি পঁচে গেছে এবং গলায় রশি অবস্থায় রুমের মধ্যে পড়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা বলেই মনে হচ্ছে এবং কয়েকদিন আগে মৃত্যুর ঘটনাটি ঘটেছে। পুলিশের ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম বিষয়টি নিয়ে কাজ করছে।
পাবনা থানার ওসি তদন্ত এএসএম মনিরুজ্জামান মন্ডল বলেন, লাশটি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীর (আনসার সদস্য) এবং তার বাড়ি জয়পুরহাট জেলায়।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ