ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলেন ছাত্রদল নেতা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ৪:৩৩

সারাদেশের ন্যায় জয়পুরহাটেও শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। ‘উৎপাদনমূখী শিক্ষা ব্যবস্থাই আমাদের মূল লক্ষ্য’ এই স্লোগান নিয়ে জেলায় ৫ শতাধিক এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন শহর ছাত্রদলের আহবায়ক গোলাম মাহফুজ শুভ।

বৃহস্পতিবার সকালে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে তিনি এসব উপকরণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হাসান গালিব কনক, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাইম ইসলাম, আমদই ইউনাইটেড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় হাসান, ছাত্রদল নেতা এইচএম আলী, হাবিব হোসেন, আরিফ হোসেন, মোস্তাফিজ রহমান, বকুল হোসেন, আসিফ হোসেন, অন্তর হোসেন, সিয়াম ইসলাম, জুয়েল হোসেন, উৎসব হোসেন, আহসান হাবীব, আরাফাত হোসেনসহ অন্যান্যরা ।

জেলায় এবার ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার