টিকটকে মেয়ের ছবি পোস্ট করিয়ে যুবককে মারধর
কুমিল্লা টিকটক আইডিতে জোড়পূর্বক ছবি পোস্ট করিয়ে যুবককে মারধর করে চাঁদাদাবীর অভিযোগ উঠেছে। চাঁদা না দেয়ায় ওই যুবককে এলোপাতাড়ী ভাবে মারধর করে ও বাড়ী ঘরে হামলা চালায় ওই চক্রটি।
শুক্রবার বিকেলে কুমিল্লা সদরের সাতরা চম্পক নগরে এঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ভোক্তভোগীর পিতা আল আমিন কুমিল্লা কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, আল আমিনের মেঝো ছেলে খলিলুর রহমানকে দিয়ে একই এলাকার মমিন মিয়ার ছেলে পারভেজ ও স্বপন মিয়ার ছেলে মাসুদ মাদকের ব্যবসা করে আসছেন, আহত খলিলুর রহমানকে মাদক বিক্রি ও বহন না করায় ক্ষিপ্ত হয়ে উঠেন। এছাড়া খলিলুর রহমানের টিকটক আইডি থেকে অজ্ঞাত মেয়ের ছবি পোস্ট করিয়ে ওই মেয়ের পক্ষ নিয়ে সম্মান হানি হয়েছে বলে তার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদাদাবী করে তারা।
টাকা না দেয়ায় খলিলুর রহমানকে একা পেয়ে মারধর শুরু করে ও সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাকে মারধর থেকে বাচাঁতে এগিয়ে আসলে অনেকেই মারধরের শিকার হন। এঘটনায় আহতরা কুমিল্লা মেডিকেল হসপিটালে চিকিৎসা নিচ্ছেন, তবে এঘটনায় সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচারের দাবী জানান পরিবার।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা