ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় স্টেশন মাস্টার বরখাস্ত
ঈশ্বরদী বাইপাস স্টেশন মাস্টার বাবুল রেজাকে দায়িত্ব পালনে অবহেলার কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে । শনিবার সকালে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয় থেকে দেওয়া এক অফিস আদেশে তাকে এই বরখাস্ত করা হয়। ঢাকা থেকে ছেড়ে আসা ৭৯৩ নম্বর আপ-আন্ত:নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি ঈশ্বরদী বাইপাস স্টেশনে লাইনচ্যুত হওয়ার ঘটনায় তাকে বরখাস্ত করা হয়।
রেলওয়ে পাকশী বিভাগীয় অফিসের দায়িত্বশীল সূত্র ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের অপর স্টেশন মাস্টার এস এম সাইফুল ইসলামের দেওয়াতথ্যমতে,রেললাইনের পয়েন্ট পরিবর্তন না করে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে লাইন ক্লিয়ার দেওয়ায় শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করার সময় আন্ত:নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ৬টি চাকা ও প্রথম বগির ২টি চাকা লাইনচ্যুত হলে ট্রেনটি সাময়িকভাবে দুর্ঘটনা কবলিত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা হয়নি। তবে লাইনচ্যুতির বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশে ও অংশ গ্রহণে সকাল ছয়টায় ঈশ্বরদী লোকোসেড থেকে জরুরিভাবে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘন্টাকাল ব্যাপি উদ্ধার কাজ শেষ হলে ট্রেনটি পুণরায় পঞ্চগড় অভিমুখে ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে যাত্রা শুরু করে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু