ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়ায় অস্ত্র ও গোলাবারুদসহ আটক রায়হান যুবদল নেতা


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৪-২০২৫ দুপুর ৩:২৭

কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দিল মোহাম্মদ রাইহান নামের একজনকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। আটক রাইহান উত্তর ধুরুং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে। তবে স্থানীয়দের দাবি—এটা পারিবারিক ও রাজনৈতিক ষড়যন্ত্র।

‎নৌবাহিনীর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিার রাতে অভিযান চালিয়ে রাইহানের বাড়ি থেকে একটি শটগান, তিনটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি এবং তিনটি ধারালো দা জব্দ করা হয়।

‎এ ঘটনায় কুতুবদিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।এদিকে, স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে, রাইহানকে পারিবারিক শত্রুতার জেরে ফাঁসানো হয়েছে। তার গ্রেফতারের পর দলীয়ভাবে কোনো প্রতিবাদ বা মানববন্ধনের আয়োজন না হওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, রাইহান কি সত্যিই দোষী, নাকি কোনো প্রভাবশালী মহলের ষড়যন্ত্রের শিকার?

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ