নন্দীগ্রামে ব্ল্যাকমেইল ও মুক্তিপন দাবীর অভিযোগে মামলা
বগুড়ার নন্দীগ্রামে বিদেশে ভালো বেতনে চাকরির লোভ দেখিয়ে ব্ল্যাকমেইল ও মুক্তিপন দাবীর অভিযোগ উঠেছে আব্দুর রশিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় জেলা বগুড়ার মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এ ৫ জনকে আসামী করে মানব পাচার আইনে মামলার আবেদন করেছেন ভুক্তভোগীর স্ত্রী সোনিয়া আক্তার। মামলার আবেদনটি এফআইআর হিসাবে গ্রহনের জন্য নন্দীগ্রাম থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত আব্দুর রশিদ উপজেলার কুচমা গ্রামের মো, মন্টু ইসলামের ছেলে।
গত শনিবার (১২ই এপ্রিল) দিবাগত রাতে আদালতের নির্দেশনা মোতাবেক নন্দীগ্রাম থানায় মামলাটি রেকর্ড করা হয়।
অভিযোগ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের বাদীনি সোনিয়া আক্তারের স্বামী জুয়েল হোসেনকে ৭০/৮০ হাজার টাকা বেতনের লোভ দেখিয়ে ৫ লক্ষ টাকার বিনিময়ে এক বছর পূর্বে সৌদি আরবে পাঠান অভিযুক্ত আব্দুর রশিদ। পরে শুরু হয় তালবাহানা। এরপর ড্রাইভিং লাইসেন্স করতে হবে বলে আবারও ৫০ হাজার টাকা দাবী করেন জুয়েলের পরিবারের কাছ থেকে। সেই টাকাও পরিশোধ করেন জুয়েলের পরিবার। তারপরও জুয়েলকে কোন কাজ না দিয়ে সময় ক্ষেপন করতে থাকেন। এভাবে ৬/৭ মাস পেরিয়ে গেলে জুয়েলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় জুয়েলের পরিবারের। পরে অভিযুক্ত আব্দুর রশিদের সাথে যোগাযোগ করলে রশিদ জুয়েলের পরিবারকে জানান, ৫ লক্ষ টাকা মুক্তিপন দিলে জুয়েলকে ফেরত দেয়া হবে। জুয়েলের পরিবার তখন বুঝতে পারে তারা মানব পাচার গ্রুপের খোপ্পরে পরেছে। পরে থানা পুলিশের পরামর্শে আদালতে মানব পাচার আইনে মামলার আবেদন করেন।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী জুয়েলের পরিবার জানান, আত্মীয় হওয়ার সুবাদে আব্দুর রশিদের মাধ্যমে জুয়েলকে সৌদি আরবে পাঠানো হয়েছিল কিন্তু আব্দুর রশিদ তাদের ব্ল্যাকমেইল করবে এবং জিম্মি করে মুক্তিপন চাইবে তা কোন ভাবে মেনে নিতে পারছেন না জুয়েলের পরিবার। সুতরাং বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন।
উক্ত বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এবিষয়ে, থানার ওসি (তদন্ত) মো, আবু মুসা সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক মামলাটি রেকর্ড করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে
লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ