ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাঁপা পড়ে এক নারীর মৃত্যু


উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী photo উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী
প্রকাশিত: ১৩-৪-২০২৫ বিকাল ৫:১৭
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরে  উপড়ে পড়া গাছের নিচে চাঁপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার ১৩ (এপ্রিল) গভীর রাতে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ফকির পাড়া মৌজার জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম ছকিনা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।
 
স্থানীয়রা জানায়, স্বামী বাড়িতে না থাকায় নিজ ঘরে একাকী ঘুমিয়ে পড়ে ছকিনা বেগম। গভীর রাতে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় উঠলে ঘরের পাশে থাকা বিশাল আকৃতির একটি ভেল্লিগাছ উপড়ে পড়ে ছকিনা বেগমের ঘরের উপর।এতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি গাছের নিচে চাঁপা পড়ে মৃত্যুবরণ করেন। ঝড় থেমে যাওয়ার পরে পরিবারের লোকজন উঠে ঘরের উপর গাছ পড়ে থাকা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এসে গাছ সরিয়ে ছকিনা বেগমের মৃতদেহ উদ্ধার করে।
 
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা