সাতকানিয়ার ছেলে মুরিদুল টানা ৩য় বার বিজেজিইএ পরিচালক নির্বাচিত
বাংলাদেশ পাটজাত পণ্য রপ্তানিকারক সমিতি (বিজেজিইএ)’র টানা তিনবার পরিচালক নির্বাচিত হয়েছেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অন্তর্গত এওচিয়া দানেশ চৌধুরী বাড়ীর কৃতি সন্তান মুরিদুল আলম চৌধুরী।
জানা যায়, মুরিদুল আলম চৌধুরী ছাত্র জীবনে দেওদীঘি কে.এম. উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে ভাষা ও সাহিত্যে নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এবং পরবর্তীতে ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করেন।
তিনি দীর্ঘ পথপরিক্রমায় ব্যবসা বাণিজ্যে যেমন সফল হয়েছেন, তেমনি পাঠজাত পণ্য রপ্তানি বাণিজ্যেও সফল হয়ে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তিনি একজন সমাজসেবক, শিক্ষানুরাগী ও আলোকিত ব্যাক্তিত্ব হিসেবে এলাকার সকল স্তরের মানুষের অন্তরেও স্থান করে নিয়েছেন।
টানা তৃতীয় বারের মতো বাংলাদেশ পাটজাত পণ্য রপ্তানিকারক সমিতি (বিজেজিইএ) এর পরিচালক নির্বাচিত হওয়ায় বিজেজিইএ’র সকল সদস্যকে চট্টগ্রাম সংবাদ পত্রিকার সম্পাদক ও চট্টগ্রামস্থ শিল্প প্রতিষ্ঠান ন্যাশনাল গ্রুপ এবং চট্টগ্রাম সংবাদ পত্রিকার চেয়ারম্যান মঈন উদদীন ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত