ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৪-৪-২০২৫ দুপুর ৪:৫১

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উপলক্ষে  শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সকাল সাড়ে ৮টায় আনন্দ শোভা যাত্রা বের করা হয়।শোভা যাত্রায় জেলা প্রশাসন, বিএনপি ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহন করে।পরে কালেক্টরেট মাঠে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ২ দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার এর  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম  ওবায়দুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন,সিনিয়র  যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক  আব্দুল ওয়াহাব প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলী, তৃপ্তি কণা মন্ডল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, আব্দুর রউফ, উজ্জ্বল বাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসিবুল হক সানজিদ  প্রমুখ। 

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী, জেলা জাসাসসহ ১৯টি সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করে। এছাড়া জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে পান্তা, চিড়া-দইসহ বাংগালী খাবারের আয়োজন করা হয়।বৈশাখ কে কেন্দ্র করে দুদিনব্যাপী মেলার আয়োজন চলছে। মেলায় মিঠাই মিষ্টান্নসহ গ্রামীন ঐতিহ্যের বেশ কিছু স্টল অংশ নিয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার