কাউনিয়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
রংপুরের কাউনিয়ায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ-প্রশাসন,জাতীয়তাবাদীদল বিএনপি, শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে।
১৪ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক এর নেতৃত্বে পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কাউনিয়া-পীরগাছা আসনে বিএনপি মনোনীত এমদাদুল হক ভরসা ও সম্পাদক শফিকুল আলম শফির নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ,যুগ্ন সাধারণ সম্পাদ আব্দুর রহিম,সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান,আলমগীর চৌধুরী লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম,সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোসাব্বির, সদস্য সচিব কোয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব আপেল সহ বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া মেহগনি বাগান তলায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী বৈশাখী মেলা। এই মেলায় পাওয়া যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ পছন্দের নানা পণ্যের সমাহার।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied