ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় সাংস্কৃতিক ঐতিহ্যের আবহে পাবনায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৪-৪-২০২৫ বিকাল ৫:৩৩

গ্রামাঞ্চলে একসময় যে সব সাংস্কৃতিক ঐতিহ্য প্রচলন ছিল, তা দিয়ে এবার পাবনায় পালিত হলো বাংলা নববর্ষ। সানপাথরের শহরে পিচের রাস্তায় চলেছে মহিষের গাড়ি, মাটির তাঁতের দৃশ্যসহ আদিকালের বিভিন্ন ধরণের উপকরণ  নিয়ে শোভযাত্রা আর সুউচ্চ দালানের ফাঁকে লাঠি খেলার আমেজ ছিল চোখে পড়ার মত।
সূর্য উদয়ের সাথে সাথে সোমবার পাবনা জেলা শহরে বাহারি শোভাযাত্রা নিয়ে আসতে শুরু করেন নানা শ্রেণি- পেশার মানুষ। নববর্ষ বরণে গ্রামীণ সংস্কৃতির নানা প্রতীকী উপকরণ নিয়ে উৎসবে মেতে ওঠেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষের শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐহিত্যবাহী গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, পালকী নিয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ। কেউ কেউ প্রতীকী জেলে, কামার-কুমোর, বাউল-গায়েন রুপে শোভাযাত্রায় অংশ নেন। ঢাক, ঢোল, কাঁসর, সানাইয়ের সুরে উৎসবের নগরীতে পরিণত হয় পাবনা শহর।
শোভাযাত্রায় নারী, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। দলমত নির্বিশেষে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে প্রাণের উৎসবে মেতেছেন সবাই। এদিকে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও বর্ষবরণে নানান আয়োজন হাতে নেয়া হয়েছে। কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলার আয়োজনে করা হয়। 
শোভাযাত্রা শেষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে দুইদিনব্যাপী বৈশাখী মেলা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোরতোজা আলী খান, জামায়াত আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেসক্লাবের সভপতি আখতারুজ্জামান আকতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জামায়াতের নায়েবে আমীর  প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হুসাইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পাবনা জেলা শাখার সভাপতি রোটারিয়ান প্রভাস ভদ্রসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী