রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ
ভোরের প্রথম আলো রাঙিয়ে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনা, কল্যাণ ও নতুন জীবনের বাঙ্গালীর
প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে উদযাপিত হয় নববর্ষ।
সোমবার বেলা ১০ টায় উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা প্রাঙ্গণে সিটির বাসিন্দা ও রূপায়ণ সিটি উত্তরার কর্মকর্তা-কর্মচারীরা দিনটি উদযাপন করেন একত্রে শতকণ্ঠে এসো হে বৈশাখ, এসো এসো গান গেয়ে । এসময় বৈশাখ উপলক্ষ্যে রূপায়ণ সিটির ভেতরে সাত দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। মেলার উপলক্ষে বাহারি পণ্যের সমারোহ ঘটানো হয়েছে ।
সিটির একাধিক বাসিন্দা দেশ রূপান্তরকে বলেন, বাঙ্গালীর সার্বজনীন লোকজ উৎসব পয়লা বৈশাখ। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। প্রতিবছরের ন্যায় এবারও পয়লা বৈশাখে বর্ণিল উৎসবে মাতবে দেশ।
বাহিরের অনুষ্ঠানগুলোর থেকে অনেকটাই ব্যতিক্রম, সুন্দর ও বাসিন্দাদের একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করতে রূপায়ণ সিটির জুড়ী নেই। রয়েছে ব্যাপক নিরাপত্তা। তাই কোথাও যাওয়া দরকার হচ্ছে না।
রূপায়ণ সিটি উত্তরা প্রধান নির্বাহী কর্মকর্তা এর মাহবুবুর রহমান বলেন, আজকে রূপায়ণ সিটি উত্তরার সম্মানিত বাসিন্দা, গ্রাহক, কর্মকর্তা কর্মচারীরা স্বতঃস্ফূর্ত ভাবে পহেলা বৈশাখ বা নববর্ষ উদযাপন করেছে। কমিউনিটি লিভিং এর যে আনন্দ এটা আজকে আপনারা দেখতে পেয়েছেন। সম্পূর্ণ নিরাপদ পরিবেশ বৈশাখী মেলা হচ্ছে। রূপায়ণ সিটি বরাবরই উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তার সম্মানিত গ্রাহক ও বাসিন্দাদের সুবিধা ও আনন্দ দিয়ে থাকে। আমি আশা করছি এই বছর আমাদের সবার জন্য আনন্দময় হবে। একটা স্লোগান হোক আমরা সবাই একত্রে মিলেমিশে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
অন্যদিকে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্ত্তী বলেন, পহেলা বৈশাখ বাঙ্গালীর ইতিহাস, সাংস্কৃতিক এতিহ্য ও সম্প্রীতির মাধ্যমে উদযাপনের মাধ্যম বাংলার নববর্ষ। এই নগর জীবনে অন্তরের যে স্বত্বা সে সত্তাকে বারবার খুঁজে ফিরি। নগরের এই যান্ত্রিক জীবনে সম্প্রীতির অনন্য উদাহরণ নিয়ে দাঁড়িয়ে আছে রূপায়ণ সিটি উত্তরা। রূপায়ণ সিটিতে শতকন্ঠে আজকে আমরা বর্ষবরণ করেছি। সকল বয়সী মানুষের অংশগ্রহণ, এটাই কমিউনিটি লিভিং এর সৌন্দর্য্য । যা কিনা সম্প্রীতির বার্তা কে বারবার মানুষের কাছে পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করে। দেশ, জাতি রূপায়ণ সিটি সহ আবাসন শিল্পের সাথে যারা জড়িত আছে তাঁরা সহ আমাদের শুভাকাঙ্খী যারা আছেন সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি । পাশাপাশি সম্প্রীতির বন্ধনটা চারদিকে ছড়িয়ে দিয়ে আজকের নববর্ষ কে যেন আমরা বুকে ধারণ করতে পারি সে কামনাই করছি ।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন