ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফুলবাড়ীতে ৯৪ বোতল ইস্কাফ সহ-০১ মাদক কারবারি আটক


উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী photo উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী
প্রকাশিত: ১৫-৪-২০২৫ দুপুর ৩:৪০

চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯৪ বোতল ইস্কাফ সহ-০১ মাদক কারবারি কে হাতেনাতে আটক করেছে।

জানাযায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম এর নেতৃত্বে,মঙ্গলবার ১৫(এপ্রিল)থানা পুলিশের মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের মোকছেদ আলীর বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের বারান্দায় মাটির নিচে বিশেষ কায়দায় পুঁতে রাখা অবস্থায় ফেন্সিডিলের বিকল্প নেশা ৯৪ বোতল ইস্কাফ সহ-তার মাদক কারবারি ছেলে রিয়াজুল হক বাঁধন (১৯)কে হাতেনাতে আটক করে।এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে তার আরেক মাদক কারবারি ছেলে বিদ্যুৎ মিয়া (২২) সুকৌশলে পালিয়ে যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান,গ্রেফতারকৃত ও পলাতক উভয় আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা