ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলা নববর্ষের দিনে সাতবাড়িয়ায় পদ্মা নদীর পাড়ে মানুষের ঢল


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৫-৪-২০২৫ দুপুর ৩:৪৩

পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় পদ্মা নদীর তীরে বাংলা নববর্ষের দিনে শত শত শিশু, নারী-পুরুষের মিলনমেলায় পরিণত হয়। পদ্মার মনোরম সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুঠে আসেন হাজরো মানুষ।শুধু নববর্ষ উপলক্ষ্যের দিন নয়;শুক্র ও শনিবার এমনকি ছুটির দিন হলেই বিভিন্ন এলাকার ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এই মনোরম দৃশ্য অবোলকন করতে।                     
বলা হয় যে সমুদ্রের তীরে দাঁড়ালে সমুদ্রের বিশালতায় নিজেকে খুব ছোট মনে হয়। সমুদ্রের মনোমুগ্ধকর সৌন্দর্য এবং বিশালতা উপভোগ করতে চাইলে, যদি সমুদ্রের তীরে যাওযা সম্ভব না হয়; তা’হলে পদ্মার অপর পাড় থেকে পাবনার সুজানগরে ঘুরে আসতে পারেন।
সাতবাড়িয়া হল পাবনা জেলার সুজানগর এবং রাজবাড়ী জেলার সাথে পানিপথে যোগাযোগের একটি মাধ্যম। প্রতিদিন শত শত মানুষ নৌকায় করে এই দু’টি জেলা যাতায়াত করেন। বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার ভ্রমণকারী এখানে আসেন।
নববর্ষ উপলক্ষে সাতবাড়িয়ার পদ্মার তীর অগণিত শিশু, পুরুষ এবং মহিলাদের মিলনস্থলে পরিণত হয়। উপজেলার সাতবাড়িয়া সংলগ্ন বিশাল পদ্মার তীর ইতোমধ্যেই মিনি-কক্সবাজার হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
নদীর অপার সৌন্দর্য উপভোগ করার জন্য সুজানগর এবং আশেপাশের এলাকার মানুষ ইতোমধ্যেই শুক্র, শনিবার এবং ছুটির দিনে পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের নিয়ে এখানে ছুঁটে আসছেন। নদীতে নৌকা বা স্পিড  বোট ভ্রমণ করছেন। অনেকেই পিকনিক করতে আসছেন।
তারা বলেন যে সরকারি উদ্যোগে এই স্থানটিকে পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তোলা সম্ভব। স্থানীয় কিছু যুবক ইতোমধ্যেই পদ্মা নদীর তীরে এাকটি ছোট পদ্মা পার্ক প্রতিষ্ঠা করেছেন। ধীরে ধীরে এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।
তবে, পার্কেও চেয়ে পদ্মার সৌন্দর্যের প্রতি পর্যটকরা বেশি আকৃষ্ট হন। 
ঘুরতে আসা পদ্মা নদীর তীরবর্তী নারুহাটি এলাকার বাসিন্দা আহম্মেদ আলী ও শহিদুল ইসলাম বলেন, শুক্রবার এবং শনিবার ছুটির দিনে, বিকেলে মাইক্রোবাস, সিএনজি এবং মোটরসাইকেলসহ বিভিন্ন ধরণের যানবাহনে আনন্দের জন্য শত শত পুরুষ এবং মহিলা পর্যটক পদ্মা নদীতে আসেন।
পদ্মার তীরে আনন্দ ভ্রমণে আসা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র আমিরুল ইসলাম ও ইনতিয়াজ হোসেন বললেন, এখানে প্রচুর দর্শনার্থীর আগমণের কারণে একটি বাণিজ্যিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব।
সুজানগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান এই প্রতিনিধিকে বলেন, “সাতবাড়িয়া পদ্মা নদীর তীরে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। তবে, সরকারীভাবে একটি পর্যটন কেন্দ্র গড়ে  তোলার জন্য এটি সময়র ব্যাপার।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী