চুয়েট ক্লাবের আয়োজনে শরৎ উৎসব উদযাপিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের উদ্যোগে শরৎ উৎসব-১৪২৮ বঙ্গাব্দ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৫ ঘটিকায় চুয়েট ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উক্ত শরৎ উৎসবের উদ্বোধন করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. আয়শা আখতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উক্ত উৎসবে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ ইসলাম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের অর্থ সম্পাদক।মোহাম্মদ ফজলুর রহমান।
এ সময় ক্লাবের সহ-সভাপতি ড. মো. আজাদ হোসাইন, ক্রীড়া সম্পাদক ড. মো. আবুল হাসান, যুগ্ম ক্রীড়া সম্পাদক জনাব মো. ফরহাদ হোসেন এবং ক্লাবের সদস্য অধ্যাপক ড. আশুতোষ সাহা ও মো. আনিসুজ্জামান খাঁন উপস্থিত ছিলেন। ক্লাবের কার্যকরী সদস্যদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সদস্যদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শরৎ উৎসব উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল- চুয়েট ক্লাবের সদস্যদের সন্তানদের অংশগ্রহণে ‘যেমন খুশি তেমন সাজো’ উৎসব এবং ‘বাংলার শরৎ’, ‘শরতের সাজে গ্রামে আমি, ‘শরতে চুয়েট আমি’ শিরোনামে শরৎভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
জামান / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর