ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৫-৪-২০২৫ বিকাল ৫:২৬
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার গাজীপুর জেলা পরিষদ কার্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী এ চেক হস্তান্তর করেন। 
 
গাজীপুর জেলার ১২জন শহীদদের পরিবারকে এক লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়। এর আগেও ১২টি শহীদদের পরিবারের মাঝে এক লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা প্রদান করা হয়েছে। এ নিয়ে ১২টি শহীদ পরিবারের মাঝে মোট ২৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। অনুদানের চেক হস্তান্তরের পর প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদদের পিতা-মাতা ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। 
 
এসময় তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে তারা কোনো দলের সম্পদ নয়, তারা সবাই পুরো দেশবাসীর সম্পদ। গণঅভ্যুত্থানে সব শহীদ পরিবারের কাছে আমরা ঋণী। বৈষম্যবিরোধী আন্দোলনে প্রায় ২ হাজার তরুণ অকাতরে জীবন দিয়েছে। আমাদের তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে, তা বৃথা যেতে দেওয়া যাবে না। আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। চেক হস্তান্তর অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত