ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বর্ণিল আয়োজনে বাউবিতে বাংলা নববর্ষ উদযাপিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৫-৪-২০২৫ বিকাল ৬:৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বর্ষবরণ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার দিনব্যাপি বিভিন্ন বর্ণিল কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীরতে সকাল ১১ টায় উপাচার্যের পক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌসের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে আম বাগানের বৈশাখী অনুষ্ঠান মেলার মাঠে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীমসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। 

বাউবি গাজীপুরস্থ ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে আমবাগানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও বিভাগের স্ব উদ্যোগে স্টল সাজিয়ে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাহারি খাবার ও ব্যবহারিক দর্শনীয় জিনিসপত্র দিয়ে সাজানো হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বৈশাখী মেলা অনুষ্ঠানের বিভিন্ন স্টল পরিদর্শন ও মেলায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে উৎসাহিত করেন। বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, বিভিন্ন স্কুল ও বিভাগের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলা শেষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আমবাগানে বাউল শিল্পী ও বাউবির পরিবারের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই অনুষ্ঠানে অত্যন্ত মনোমুগ্ধকর সূরে বেহালা বাজান এবং রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত