ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জনদুর্ভোগচরমে

ছয় দফা দাবীতে পাবনা কারিগরি শিক্ষার্থীরা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছে


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৬-৪-২০২৫ দুপুর ১:৯

ছয় দফা দাবীতে পাবনা কারিগরি শিক্ষার্থীরা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছে। ফলে যানবাহনের দীর্ঘ সারি। জনদুর্ভোগ চরমে। আজ সকাল সাড়ে ৯টায় পাবনা পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা স্থানীয় কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান গ্রহণ করে। পরে অন্যান্য বেসরকারী ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা যোগ দেয় অবস্থান ধর্মঘটে।

এসময় ঢাকাসহ বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, গত ১৮ মার্চ হাইকোর্টের নির্দেশে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য ৩০ শতাংশ কোটা প্রয়োাগ করে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির আদেশ দেওয়া হয়। তারা অভিযোগ করেন, এতে কারিগরি শিক্ষায় ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং পেশাগত বৈষম্য আরও গভীর হয়েছে।

তাদের ছয় দফা দাবি হলো- ৩০ শতাংশ কোটা বাতিল, কারিগরি শিক্ষায় শিক্ষিতদের দিয়েই কারিগরি পদে নিয়োগ, বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে আবেদন করতে সুযোগ দেওয়া এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পদের যোগ্যতা হিসেবে বাধ্যতামূলকভাবে ডিপ্লোমা ডিগ্রি নির্ধারণ।
বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সাধারণ যাত্রীদের চরম ভোগাতিতে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও স্থানীয় প্রশাসন অবস্থান নিয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী