ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় যাত্রীবাহী ট্রেনে মিললো ৪ কোটি টাকার এলএসডি ও জুয়েলারি


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৬-৪-২০২৫ বিকাল ৫:৩

কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে ৪ কোটি ১৮ লাখ টাকার মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) ও ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি উদ্ধার করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৭। 

 কুষ্টিয়া শহরের কোর্ট রেলস্টেশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এসব মাদক ও গহনা উদ্ধার করা হয়। 

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে করে এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রীর একটি বড় চালান ঢাকা যাচ্ছে- এমন একটি তথ্য পেয়ে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে অবস্থান নেয়।

এরপর বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ট্রেনটি রেলস্টেশনে আসলে বিজিবির টহল দল তল্লাশি শুরু করে। এ সময় ৫০ এমএলের ৮ বোতল ভারতীয় এলএসডি ও ৯৪৮ পিস সিটি গোল্ডের গহনা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ১৮ লাখ ১০ হাজার ১০০ টাকা।

তিনি আরও জানান, উদ্ধারকৃত এলএসডি ও জুয়েলারি উদ্ধারের ব্যাপারে বিধি অনুযায়ী কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা