ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে দুই শতাধিক পেঁপে গাছ নিধনের অভিযোগ
জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশালে দুই শতাধিক পেঁপে গাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে রমজান আলী বাদি হয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, গত ৭ এপ্রিল রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের চকরামপুর মধ্যপাড়া এলাকায় রমজান আলীর রোপনকৃত ২শত ২০টি পেঁপে গাছ তারই ভাই-ভাতিজা উপড়ে ফেলে ক্ষতি সাধন করে। খোঁজ পেয়ে বাঁধা দিলে আজাহার, কাজল মিয়া, রফিজ উদ্দিন, ফয়েজ উদ্দিন ও সাদ্দাম হোসেন চিল্লা-ফাল্লা করে প্রকাশ্য খুন, গুম করার হুমকী দেয়।
স্থানীয় এছহাক আলী বলেন, গত কয়েকদিন আগেও এ জমিতে পেঁপে গাছ ছিলো কিন্তু হঠাৎ করে সকালে দেখি একটাও পেঁপে গাছ নেই। কে বা কারা এ কাজ করেছে তা বলতে পারবো না। তবে শুনেছি এ জমি নিয়ে অনেক দিন ধরে মামলা চলছে।
আরেক প্রতিবেশী জাহানারা বলেন, পেঁপে গাছ গুলো বেশ বড় হয়ে গিয়েছিল। হঠাৎ করে দেখি একটাও পেঁপে গাছ নেই। শুনেছি এগুলো আজাহার, কাজল করেছে। তাদের সাথে অনেক দিন ধরে এই জমি নিয়ে মামলা চলে আসছে।
অভিযোগকারী রমজান আলী বলেন, আমার ২শত ২০টি পেঁপে গাছ ছিলো। জমি সংক্রন্ত বিরোধকে কেন্দ্র করে আজাহার, কাজল মিয়া, রফিজ উদ্দিন, ফয়েজ উদ্দিন ও সাদ্দাম হোসেন এ কাজ করেছে। আমি সরকারের কাছে তাদের বিচার চাই।
তবে অভিযোগ অস্বীকার করে আজাহার বলেন, তাদের সাথে জমি নিয়ে আমাদের মামলা চলছে। এখন তারা আমাদের সন্দেহ করছে। পেঁপে গাছ কে কাটছে তা আমরা জানি না। তবে গতকাল পেঁপে গাছ ছিল, আজ দেখি নাই।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী