ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চাটমোহরে জুঁই হত্যার বিচার দাবিতে শিক্ষার্থী এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৭-৪-২০২৫ দুপুর ২:৯

পাবনার চাটমহরে ছয় বছরের শিশু শিক্ষার্থী জুঁই হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার সকালে চাটমোহর উপজেলার কাটাখালী বাজারে প্যাসিফিক একাডেমীর আয়োজনে এই বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীও অংশ নেন।
বক্তারা বলেন, ঘটনার দু'দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো ঘটনার ক্লু উদঘাটন বা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। হত্যাকারীকে গ্রেফতার করা না পর্যন্ত কেউই স্বস্তি পাচ্ছেন না। সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফুলের মত শিশু জুঁই হত্যাকারীরা যেন কোনভাবেই পার না পায়। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান বক্তারা। 
এ সময় বক্তব্য দেন চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, কাটাখালি আইনুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাসির উদ্দীন, কাটাখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্থানীয় সমাজসেবক মিরাজুল ইসলাম জুয়েল, কুদরত আলী, প্যাসিফিক একাডেমির পরিচালক হুমায়ুুন কবির ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবিব আরিফ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বিকেলে দাদির কাছে  খেলা করতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশু জুঁই। তারপর থেকে তার কোন খোঁজ পায়নি পরিবার। পরদিন ১৫ এপ্রিল বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করার তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কিন্তু এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী