ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

গাকৃবি’র সাথে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোংয়ের চুক্তিপত্র স্বাক্ষরিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৭-৪-২০২৫ বিকাল ৫:২৬

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এবং স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোংয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মূল উদ্দেশ্য কৃষি খাতে উদ্ভাবনী গবেষণা, টেকসই কৃষি পণ্য ও প্রযুক্তির ব্যবহার এবং শিল্প-শিক্ষা সহযোগিতা বাড়ানো। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে চুক্তিটি সম্পন্ন হয়েছে। এ চুক্তির আওতায় থাকবে কৃষি গবেষণায় যৌথ উদ্যোগ, শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ সুযোগ, উন্নত কৃষি যন্ত্রপাতি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি নিয়ে কাজ এবং টেকসই কৃষি ব্যবসা মডেল উন্নয়নে সমন্বিত উদ্যোগ। 

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং এর ম্যানেজিং পার্টনার আদিবা সোলায়মান আজানি। 

এ সময় আরো উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং এর চেয়ারম্যান নূর জাহান আদিবা আজানিসহ কোম্পানীর অন্যান্য সদস্যবৃন্দ এবং গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, সিনিয়র শিক্ষকবৃন্দ এবং রেজিস্ট্রার।

চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের আলোচনায় স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোং এর চেয়ারম্যান বলেন, “আমরা কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্যের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ আর এই অংশীদারিত্ব সেই পথকে আরও সুদৃঢ় করবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এই সমঝোতা চুক্তি শুধু শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে না, বরং দেশের কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” 

চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতি পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেনের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা