ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎কুতুবদিয়ায় থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৫ দুপুর ১২:৪৬

কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের  বিশেষ অভিযানে ছয়জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎থানা সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল সন্ধ্যায় কুতুবদিয়া থানাধীন কৈয়ারবিল ইউনিয়নের রোসাই পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-১৩১/২৪ মামলার পলাতক আসামি শফিউল আলমের ছেলে  ইকবাল হোছাইনকে, উত্তর ধুরুং ইউনিয়নের জইজ্যার পাড়া এলাকা থেকে সিআর-৩৬/২৫ মামলার পলাতক আসামি মৃত মোজাহের মিয়ার ছেলে  মোহাম্মদ ইসমাইলকে আটক করে পুলিশ।
‎
‎পরদিন ১৮ এপ্রিল, কৈয়ারবিল ইউনিয়নের মফজল মিয়া পাড়া এলাকা থেকে সিআর-৪১/২৪ মামলার পলাতক আসামি মৃত আবদুল মালেকের ছেলে আবদুল্লাহ আল মামুনকে, আলী আকবর ডেইল ইউনিয়নের পুতুন্যার পাড়া ও কিরণ পাড়া এলাকা থেকে জিআর-১৩১/২৪ মামলার তিন পলাতক আসামি ছকির ছেলে মোঃ নেছার, আনোয়ারের ছেলে জাকির আলম ও জকির আলমের ছেলে মোঃ তোশেদ ওরফে তুষারকে আটক করে পুলিশ।
‎
‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ