ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত চাল আমদানি বন্ধ


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৮-৪-২০২৫ দুপুর ১২:৫২

খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ করা হয়েছে। শর্ত অনুযায়ী ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানিতে সময় সীমা শেষ হওয়ায় বন্ধ রয়েছে আমদানি। তবে পূর্বের নিয়ম অনুযায়ী ৬২ শতাংশ শুল্ক দিয়ে চাল আমদানি করা যাবে। এ অবস্থায় বেনাপোল ও যশোরের পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজি চালে ২-৫ টাকা করে দাম বেড়েছে বলে জানা গেছে। বানিজ্য মন্ত্রনালয় গত বছরের ১৭ নভেম্বর ৯২ জন আমদানিকারককে দুই লাখ ৭৩ হাজার মেট্রিক টন সেদ্ধ এবং এক লাখ ১৯ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দিয়েছিল। চুক্তি অনুযায়ী ১৫ এপ্রিল চাল আমদানির শেষ সময় হয়।
সর্বশেষ বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২০০ মেট্রিক টন চাল আমদানি হয়। এ নিয়ে গত ৫ মাসে বেনাপোল বন্দর দিয়ে ২১ হাজার ৩৬০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। প্রথমে সরকার ঘোষিত মেয়াদ শেষ হয় গত বছরের ২২ ডিসেম্বর। আশানুরূপ চাল আমদানি না হওয়ায় পর পর ৪ দফা সময় বাড়ায় সরকার। 
বেনাপোল আমদানি রফতানি সমিতির সাধারন সম্পাদক জিয়াউর রহমান জানান, বানিজ্য মন্ত্রাণালয়কে চাল ব্যবসায়ীরা আমদানি শেষ করতে ১৫ দিন সময় বৃদ্ধির আবেদন করলেও তার কোনো জবাব সরকারের পক্ষ থেকে এখনও আসেনি। এর মধ্যেই বন্ধ হয়ে গেছে আমদানি। এতে ব্যবসায়ীরা কিছুটা হলেও ক্ষতির মুখে পড়বে। এছাড়া খুচরা বাজারে এর প্রভাব পড়বে এবং চালের দাম বাড়তে পারে।  
বেনাপোল কাস্টমস সূত্র জানায়, মোটা চাল প্রতি মেট্রিক টন ৩৯০ থেকে ৪০০ মার্কিন ডলার মূল্যে আমদানি হচ্ছিল, চিকন চাল প্রতি মেট্রিক টন ৪৫০ থেকে ৪৭০ ডলার । কাস্টমস কর্তৃপক্ষ বানিজ্য মন্ত্রানালয়ের নিদের্শে শুল্কমুক্ত সুবিধায় এ চাল খালাস দেয়। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর চাল আমদানি করতে পারবেন না ব্যবসায়ীরা।
আমদানিকারক সালাউদ্দিন জানান, ভারত থেকে অনেকের এখনও কয়েক হাজার মেট্রিক টন চাল দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। বেনাপোল বন্দর থেকে আমদানিকৃত মোটা চাল প্রতি কেজি ৫৩ টাকা, চিকন চাল ৬৫-৭২ টাকা দরে পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে।
বেনাপোল বন্দর উদ্ভিদ সংগনিরোধ অফিসের উপ-সহকারি শ্যামল কুমার নাথ জানান, চাল আমদানির বর্ধিত চতুর্থ ধাপের সর্বশেষ সময় ছিল ১৫ এপ্রিল পর্যন্ত। গত ৫ মাসে বেনাপোল বন্দর দিয়ে ২১ হাজার ৩৬০ মেট্রিক চাল আমদানি হয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক উপসচিব শামীম হোসেন রেজা জানান, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় মঙ্গলবার থেকে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। তবে অনান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে। পরবর্তী নির্দেশনা আসলে ব্যাবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন