শিবচরে নানা বাড়িতে বেড়াতে এসে পাঁচ বছরের শিশু বিকৃত যৌনাচারের শিকার
মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের বাড়ি থেকে নানা বাড়িতে প্রায় এক সপ্তাহ আগে তার মায়ের সাথে একই ইউনিয়নের রাজারচর কাজীকান্দি গ্রামে মায়ের সঙ্গে বেড়াতে আসে শিশুটি।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে শিশুটি নানাবাড়ির সামনের রাস্তায় অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল।
জানা গেছে, শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়ির ২য় তলায় শয়নকক্ষে নিয়ে যান তোতা শেখ। এতে ভয় পেয়ে শিশুটি বাইরে আসতে চাইলে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন তোতা শেখ। এ সময় তোতা শেখ শিশুটির শরীরের বিভিন্ন স্থানে বিকৃত যৌনাচার করেন এবং শিশুটিকে দিয়ে নিজের পুরুষাঙ্গ স্পর্শ করাতে বাধ্য করেন।
এদিকে, পরিবারের লোকজন শিশুটিকে রাস্তায় দেখতে না পেলে অন্য শিশুরা জানায় তাকে তোতা শেখ নিজবাড়ির দিকে নিয়ে গেছেন। পরে পরিবারের লোকজন দ্রুত তোতা শেখের বাড়ি গিয়ে তার শয়নকক্ষ থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটির মুখে ঘটনার বিবরণ শুনে বৃহস্পতিবার শিশুটির নানি বাদী হয়ে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
শিবচর থানার এসআই রেনুকা আক্তারের নেতৃর্তে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে রাজারচর কাজী কান্দি এলাকা থেকে তোতা শেখকে গ্রেপ্তার করে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ