ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে রাস্তা পরিদর্শনে ইউএনও লিয়াকত সালমান, কাঁচা রাস্তা পাকাকরণের আশ্বাস


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৮-৪-২০২৫ দুপুর ৪:১১

রাজশাহীর তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন কাঁচা ও ভাঙা রাস্তা সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।গতকাল (১৭ এপ্রিল) দুপুরে তিনি চাঁন্দুড়িয়া ইউনিয়নের হাড়দহ শিলিমপুর গ্রামে পরিদর্শনে যান। এসময় গ্রামের মানুষের সাথে কথা বলেন এবং চলাচলের অযোগ্য রাস্তা দ্রুত মেরামতের আশ্বাস দেন। পাশাপাশি কাঁচা রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতিও দেন তিনি।

পরিদর্শনকালে ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদুর রহমান আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসী। ইউএনও লিয়াকত সালমান সকালের সময়কে  বলেন, "আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই শুনে আসছি, হাড়দহ শিলিমপুর গ্রামের রাস্তাঘাটের বেহাল দশা। বর্ষা মৌসুমে কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়। যেটুকু পাকা রাস্তা আছে, তাও ভেঙে গেছে। সামনে বোরো মৌসুম, কৃষকদের ধান পরিবহনে যেন সমস্যা না হয়, তাই সরেজমিনে এসে রাস্তা ঘুরে দেখেছি। নছিবে থাকলে আমার মেয়াদকালে এই কাঁচা রাস্তা পাকা করে দিবো।"

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে প্রশাসনের নজরে আসায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ