জয়পুরহাটে শহর জামায়াতের উদ্যোগে পৌরসভা নির্বাচনে সেন্টার পরিচালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার উদ্যোগে পৌরসভা নির্বাচনে সেন্টার পরিচালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ৬ টায় শহর জামায়াতের অফিসে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম এর সভাপতিত্বে ও শহর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমির ও জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাঈদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি প্রকৌশলী আব্দুল বাতেন, শহর শাখার সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাইদুর রহমান,শহর শাখার সেক্রেটারি মিজানুর রহমান সহ অনেকেই।
প্রোগ্রামে জয়পুরহাট পৌরসভার ১৬ টি সেন্টারের ১৬ জন পরিচালক সহ ৩৮ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’