ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো অপারেশন চালুর পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান
আসন্ন ২৭ এপ্রিল ২০২৫ তারিখ হতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো অপারেশন চালু হতে যাচ্ছে। এ কার্যক্রম পূর্বপ্রস্তুতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে আজ ১৮ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কার্গো টার্মিনাল এরিয়া ও সংশ্লিষ্ট মেশিনারিজ সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অতঃপর বেবিচক চেয়ারম্যান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের আওতায় নির্মাণাধীন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, এপ্রোন এলাকা, প্রশাসনিক ভবন, কন্ট্রোল টাওয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে অবহিত হন।
পরিদর্শনের সময় বেবিচক এর সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড এন্ড রেগুলেশন্স), চীনের Beijing Urban Construction Group (BUCG) -এর প্রতিনিধিরা, প্রকল্প পরিচালক, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এর পরিচালক এবং সংশ্লিষ্ট প্রকল্পের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গসহ উক্ত বিমানবন্দরের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
বেবিচক চেয়ারম্যান প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই উন্নয়ন কাজ সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ এই প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের যাত্রীসেবা আরও সহজ, আধুনিক ও আন্তর্জাতিক মানের হবে। এটি দেশের সামগ্রিক বিমান চলাচল ব্যবস্থায় একটি মাইলফলক স্থাপন করবে।”
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন