ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোলে মশার উপদ্রবে অতিষ্ট পৌরবাসী


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৯-৪-২০২৫ দুপুর ১:৫

বেনাপোল পৌরসভার গত কয়েক মাস যাবৎ মশার কামড়ে অতিষ্ট হয়ে পড়েছে বেনাপোল পৌরবাসি। দিনে ও রাতে সমানতালে মশার কামড়ে অতিষ্ট হয়ে পড়েছে পৌর এলাকার জনজীবন। মশার কামড়ে কয়েকগুন বৃদ্ধি পেয়ে বেড়েছে মশাবাহিত রোগ। অথচ মশা নিধনে বেনাপোল পৌরসভার নেই কোন কার্যক্রম। গণহারে মশা বিস্তারেও পৌর কর্তৃপক্ষ নেইনি কোন পদক্ষেপ। অনেক দিন বৃষ্টিপাত না হওয়ায় মশার আক্রমন বেড়ে গেছে কয়েক গুন। দীর্ঘদিনধরে বৃষ্টি না হবার কারনে পৌরসভার খোলা ড্রেন, নালা-নর্দমায় পানি কমে গিয়ে মশার প্রজনন হার অন্য সময়ের তুলনায় অনেক বেশি। সেই সঙ্গে বাড়ছে মশার উপদ্রব। শুধু রাতে নয়, দিনেও সমান তালে মশা খাচ্ছে পৌরবাসির রক্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রত্যেক এলাকাতে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে সমান ভাবে।  
স্থানীয় পল্লী চিকিসৎক শাহজালাল খাঁন মন্টু জানান, ম্যালেরিয়া, ডেঙ্গু চিকুনগুনিয়া সহ নানা রকম মশা বাহিত চর্ম রোগ ছড়িয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা তারা ঠিক মতো পড়ার টেবিলে বসতে পারছেনা। সন্ধ্যা নামলেই যেন মশার মিছিল শুরু হয়, কিছুতেই তাদের থামানো যায়না। মিছিল করতে করতেই তারা হামলা চালাই মানুষের উপর। মশার কয়েল জ¦ালিয়েও রক্ষা মিলছে না।  
বেনাপোল পৌরসভার ৪নং ওয়ার্ডের কয়েক জন গৃহিনী জানান, মশার উৎপাতে সন্ধার পর ঘরের জানালা দরজা বন্ধ করে দিতে হয়। তারপরও রেহাই নেয় মশার হাত থেকে। মশার উৎপাত থেকে বাঁচতে বাজারের বিভিন্ন কয়েল ও স্প্রে ব্যবহারেও নিস্তার মিলছেনা। পৌরসভার মশক নিধনে কার্যকর কোন উদ্যোগ না নেয়ায় স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে কয়েক গুন। ছেলে মেয়েরা সন্ধ্যার পর সুস্থভাবে পড়ালেখা করতে পারছেনা।  
বেনাপোল পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা শামছুর রহমান জানান, বেনাপোল পৌরসভার হাকর নদী খনন কাজ দীর্ঘদিনধরে বন্ধ থাকার কারনে নদীতে শেওড়া কচুরিপনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও হাকরের পাশের বাসিন্দারা ময়লা আবর্জনা ফেলে বর্তমান হাকরের সম্পূর্ন পারি কচুরিপনায় জ¦মে সেখানে মশা ডিম পাড়ছে। এর ফলে পানি দূষিত হয়ে পৌরসভার বয়ে যাওয়া হাকর নদীর ১,২,৩,৪,৭,৮ নং ওয়ার্ড গুলোতে মশার উৎপাত ভয়ংকর রুপ ধারন করেছে। 
বেনাপোল পৌরসভার বিভিন্ন এলেকা ঘুরে দেখা যায়, অধিকাংশ ড্রেন, নালা-নর্দমা, সড়কের আশপাশ, ফুটপাতসহ বিভিন্ন স্থান ময়লা-আর্বজনায় ঠাসা। ড্রেন, নালা-নর্দমা আর্বজনায় ভরে উঠার কারণে পৌরসভায় মশার উৎপাত বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ পৌরবাসির। দীর্ঘদিন মশা মারার ঔষধ না ছিটানোর ও অভিযোগ করেন তারা। লাইট ডিজেল এবং লিমব্যাক (লাল তেল নামে পরিচিত) নামক মশার ডিম ধ্বংসকারী একটি তেল ছিটালে মশার হাত থেকে কিছুটা হলেও সস্তি পেত বেনাপোল পৌরবাসি। অনেকে আবার বলছেন পৌরসভা কর্তৃপক্ষের উদাসীনতার কারনে মশার উপদ্রব বেড়েছে কয়েক গুন। পৌর কর্তৃপক্ষ শেষ যে কবে মশা মারার ঔষধ ছিটায়েছেন তা মনে করতে পারছেন না কেউ। 
এ বিষয়ে বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলামকে মুঠোফোনে কল দিলে তিনি জানান, কমবেসি সব ওয়ার্ডে দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল স্থানে স্পেরে করা হবে। 

এমএসএম / এমএসএম

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা