ঢাকা বৃহষ্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ফ্যাসিস্ট ও তাদের দোসরদের চিহ্নিত করে অতি দ্রুত বিচার করতে হবে ঃ রফিকুল ইসলাম খান


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৯-৪-২০২৫ দুপুর ১:৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, 
আগামী নির্বাচন ছাত্র জনতাকে  সাথে নিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি ৫ আগস্ট এর ছাত্র জনতার কথা উল্লেখ করে তিনি বলেন, হাজারো শহীদ  ও লক্ষ লক্ষ ছাত্র-জনতার ত্যাগের  বিনিময়ে অর্জিত এই স্বাধীনতায় ফ্যাসিস্টদের কোথাও স্থান নেই। তিনি ফ্যাসিস্ট ও তাদের দোসরদের চিহ্নিত করে অতি দ্রুত বিচার করতে হবে এবং গণহত্যাকারীদের বিচার কার্যকর করতে হবে।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয়  সরকার নির্বাচন দিতে হবে কারণ কোন দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার  নির্বাচন কোনদিনই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। তিনি বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকার আইন সংবিধানে পুনরায় প্রবর্তন করতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে কেয়ারটেকার সরকারের বিকল্প নেই। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে দেশ গঠন করতে হবে। শুক্রবার (১৮ এপ্রিল ) বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে জামায়াতের পাবনা পৌর ও সদর উপজেলা আয়োজিত  বিশেষ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে দাওয়াতি পক্ষ চলছে,,  এ সময়ে প্রত্যেক রুকনদের রাজনৈতিক অবস্থা বিবেচনা করে সর্বাধিক সময় ব্যয় করে সংগঠনের  কাজকে  এগিয়ে নিতে হবে।  আপামর জনতার সাথে যোগাযোগ বৃদ্ধি করে তাদের মতামত এর গুরুত্ব অনুধাবন করে কর্ম পন্থা  তৈরি করতে হবে। তিনি আরো বলেন আগামীতে স্থানীয় ও জাতীয় নির্বাচন  সততা, দক্ষতা ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করে দেশ গঠনের সহায়ক ভূমিকা পালন করতে হবে । 
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির বিষয়ে তিনি বলেন বড় বড় মামলার আসামিদের মুক্তি দিলেও নির্দোষ এটিএম আজহারুল ইসলাম এর মুক্তি দিচ্ছেন না, অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি করেন।
পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে ও এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ  মোঃ আব্দুল্লাহর পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন  সংগঠনের  বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনীত পাবনা -৫ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন, পাবনা সদর উপজেলা আমীর মাওলানা আব্দুর রব। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন-জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খানসহ আব্দুল মোমিন, মাওলানা হাবিবুর রহমান, অধ্যাপক রেজাউল করিম, মাওলানা আব্দুল লতিফ, আব্দুল কাদের, জাকির হোসেন, মাওলানা খন্দকার  জাকারিয়া প্রমুখ। 

এমএসএম / এমএসএম

শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

নপুরায় ভিক্ষার টাকায় চলে জীবন: সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে যুব রেড ক্রিসেন্ট

বাম্পার ফলনেও হাসি নেই, ন্যায্য দাম না পেয়ে বিপাকে বকশীগঞ্জের আলুচাষি

কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন

কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ঈশ্বরদীতে এক মাদকসেবীর অপ্রত্যাশিত মাদকবিরোধী প্রচারণায়চাঞ্চল্যের সৃষ্টি করেছে

গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ

ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেয়া হলো চিমনি

তারাগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঠাকুরগাঁওয়ে প্রায় ২ লাখ টাকার টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে খালে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু