ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৯-৪-২০২৫ দুপুর ১:১৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আসামিদের শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাংবাদিকের পরিবার। 

শনিবার  (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সরাই হাজীপুর গ্রামে সাংবাদিক শাহীন খাঁনের নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামীম উদ্দিন খাঁন। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৫ মার্চ উপজেলার সরাই হাজীপুর গ্রামের আব্দুল বারিক খাঁনের ছোট ছেলে সাংবাদিক শাহীন খানকে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের শাহ পরান, সজিব সেরাল, হাফিজুর, ইউসুফ, আরাফাতসহ একদল সন্ত্রাসীরা শাহীনের নিজস্ব ডিপ টিউবওয়েলের নিকটে তাকে অতর্কিত ভাবে পিটিয়ে দু' হাত ও একটি পা ভেঙ্গে দেন।

পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এঘটনায় মামলা দায়েরের পর আসামীরা বাদীর পরিবারের ওপর একটি মিথ্যা মামলা দায়ের করে। ভুক্তভোগী পরিবার এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানান।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬