২০২৫ সালে বিশ্বব্যাপী স্মার্টফোনের সরবরাহ ১.৫% বৃদ্ধি, শীর্ষে স্যামসাং
ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকারের প্রাথমিক তথ্য অনুসারে, বিশ্বব্যাপী স্মার্টফোন উৎপাদকদের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে স্যামসাং। উল্লেখ্য, বিশ্বের ১০০ টিরও বেশি দেশের শত শত প্রযুক্তি বাজারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিভিন্ন বাজারের আকার, ভেন্ডর সংক্রান্ত তথ্য এবং প্রযুক্তি বিষয়ক পূর্বাভাস দিয়ে থাকে আইডিসি ট্র্যাকার।
বিশ্বব্যাপী চলমান বেশ কিছু দ্বন্দ্ব স্মার্টফোন বাজারের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে, বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও সংকট উত্তরণে স্মার্টফোন উৎপাদকরা ভূমিকা রাখছে। ফলে, এ বছরের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি (স্মার্টফোন সরবরাহ বিবেচনায়) অর্জন করেছে স্মার্টফোন উৎপাদকরা। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোনের সরবরাহ ১.৫% বৃদ্ধি (ইয়ার ওভার ইয়ার) পেয়ে ৩০৪.৯ মিলিয়ন ইউনিটে পৌঁছেছে।
অ্যাপলকে পেছনে ফেলে স্মার্টফোন সরবরাহে শীর্ষস্থান ফিরে পেয়েছে স্যামসাং। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহের ভিত্তিতে তৈরি করা এই তালিকার শীর্ষ পাঁচে আরও রয়েছে অ্যাপল, শাওমি, অপো ও ভিভো। স্যামসাংয়ের এই সাফল্য মূলত গ্যালাক্সি এস২৫ প্রিমিয়াম ডিভাইস এবং মিড-রেঞ্জের গ্যালাক্সি এ সিরিজের (বিশেষ করে এ৩৬ এবং এ৫৬) জনপ্রিয়তার কারণে অর্জন করা সম্ভব হয়েছে। এই ডিভাইসগুলো সবার জন্য আরও সাশ্রয়ী মূল্যে এআই ফিচার ব্যবহার করার সুযোগ তৈরি করেছে। বৈশ্বিক মোট সরবরাহের (স্মার্টফোন) ১৯.৯ শতাংশ এখন স্যামসাংয়ের দখলে। এ বছরের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহের পরিমাণ ছিল ৬০.৬ মিলিয়ন ইউনিট।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন