ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কাউখালীতে বাল্যবিবাহ পন্ড,ছেলের পিতা কারাগারে


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৯-৪-২০২৫ বিকাল ৫:৪
পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বিপ্রা বাশুরি  গ্রামে বাল্যবিয়ে দেয়ার অপরাধে বরের বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন  ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ।
জানাগেছে, ১৮ এপ্রিল শুক্রবার আনুমানিক রাত ১১ টায় বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 
এ সময় বর সুব্রত ডাকুয়া,মেয়ে সাথী ও তার বাবা বিয়ের আসর থেকে পালিয়ে যায়। 
ভান্ডারিয়ার স্কুল পড়ুয়া ছাত্রীকে কাউখালীর বিপ্রা বাশুরি মিলন ডাকুয়ার বাড়িতে তার ছেলে সুব্রত ডাকুয়ার  সাথে বাল্যবিয়ে দেয়ার অপরাধে ছেলের পিতা মিলন ডাকুয়া(৫২)কে  বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর  অনুযায়ী ছেলের পিতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক স্বজল মোল্লা ।
 
কাউখালী  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  স্বজল মোল্লা  জানান, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭  অনুযায়ী ছেলের বাড়ি  বিয়ের আয়োজন করায় ছেলের বাবা মিলন ডাকুয়াকে  কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। কনে,কনের পিতা ও বর বিয়ের আসর থেকে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত