ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

আমিনবাজারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নাামেন্টের-২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২০-৪-২০২৫ দুপুর ১২:৩৫

শনিবার ১৯ ই এপ্লিল সাভার আমিনবাজার বেগুনবাড়ি মাঠে বেগুনবাড়ি ক্রীড়া সংস্হার  আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নাামেন্টের আল আমিন ইন্টারপ্রাইজ বনাম আবদুল্লা ইন্টারপ্রাইজের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 
উক্ত ফাইনাল খেলা উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যানের  আলহাজ কফিল উদ্দিনেন সুযোগ্য পুত্র পরিবহন সেক্টরের অন্যতম ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আজহারুল ইসলাম অভি। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সাবেক সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন, প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন বলেন বিগত সরকারের আমলে ১৭ বছর আমিনবাজারে কোন খেলা হয় নাই,বর্তমান বিএনপির নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় এখন থেকে বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হবে। আমিনবাজার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন সাবেক সহ-সভাপতি ঢাকা জেলা যুবদল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন ফালান, আমন্ত্রিত অতিথিদের ভেতরে আমন্ত্রিত অতিথিদের ভিতর উপস্থিত ছিলেন, মোঃ রবিউল আওয়াল সাবেক মেম্বার,হাজী মোঃ মাহবুবুর রহমান রাজু আমিন বাজার বিএনপির সহ-সভাপতি, ৬ নং ওয়ার্ড বিএনপির মেম্বারমোঃ ইউসুফ আলী, আহবায়ক আমিনবাজার ইউনিয়ন যুবদল মোঃ রাজিব হাসান,মোঃ ফরিদ উদ্দিন সৌরভ,সভাপতি আমিনবাজার ইউনিয়ন ছাত্রদলসহ হাজার হাজার ফুটবল প্রেমিক দর্শক। 

খেলাটি পরিচালনা করেন রেফারী আবুল কালাম সহকারী অনিক ও অসীম।নির্ধারিত সময়ে গোলশূন্য দুই দলের ভিতরে ড্র হলে ট্রাইবেকারে আল আল আমিন এন্টারপ্রাইজ বিজয়ী হয়। 

ম্যান অফ দ্যা ম্যাচ ফয়সাল সেরা ফুটবলার স্বপন উদীয়মান  ফুটবলার রাহুল, সেরা গোলদাতা জয় সেরা গোলকিপার সাব্বির  নির্বাচিত হয়।  সবশেষে সফল ফুটবলারকে ব্যক্তিগত ও বিজয়ীদের পুরস্কৃত করেন প্রধান অতিথি আলহাজ্ব কফিল উদ্দিন। 
বিজয়ী দলের পক্ষে ক্রেস্ট নগত ৫০ হাজার টাকা চেক ও বিজিত দলের  পক্ষে ক্রেস্ট ২৫ হাজার টাকা চেক প্রদান করেন। 

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু