গর্ভের শিশুকে হত্যার মামলা করে বিপর্যস্ত নারীর বাঁচার আকুতি
টঙ্গীতে শশুড়বাড়িতে ভাসুর, ভাসুরের স্ত্রী-সন্তান ও ননদের এলোপাতাড়ি মারধরে খাদিজা নামের এক নারীর গর্ভের শিশু নষ্ট হয় বলে জানা গেছে।
এঘটনায় খাদিজা (৩৪) বাদী হয়ে আদালতে ২০২৩সালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- গাজীপুর'এ মামলা করেন। মেডিক্যাল ও পিবিআই'র তদন্ত রিপোর্ট আমলে নিয়ে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও জারি করে।
আদালতে মামলা করার পর থেকেই বাদী খাদিজা চরম নিরাপত্তাহীনতায় আছে। ঘটনাটি গাজীপুর সিটি কর্পোরেশন এর ৪৯নং ওয়ার্ড এরশাদ নগর এলাকার। অভিযোগ আছে, মামলার অন্যতম আসামি খাদিজার ভাসুর মোঃ কাউসার (৪৫), পিতা-মৃত মজিবর ও শাশুড়ী রানী বেগম একজোট হয়ে মামলাটি তুলে নিতে খাদিজাকে হুমকি ধমকি প্রদান সহ খাদিজার স্বামী নিজামকে দুইবার প্রকাশ্যে বেদম মারধর করা হয়েছে। প্রাত্যহিক নিপিড়নে নিরাপত্তাহীন হয়ে খাদিজা তার স্বামী-সন্তানকে নিয়ে ভাড়া বাসায় উঠতে বাধ্য হয়। খাদিজার শাশুড়ীর নাম রানী বেগম। রানী বেগমের দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে কাউসার, ছোটো ছেলে নিজাম আর মেয়ের নাম মোসাঃ রুবিনা। ছোটো ছেলে নিজামের স্ত্রী হলো বাদী খাদিজা।
মামলা তুলে নিতে ভাসুর কাউসারের নির্দেশে কতিপয় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গত রমজানে খাদিজার স্বামী অটোরিক্সা চালক নিজামকে বেদম মারধর করে মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। আহতাবস্থায় লোকজন নিজামকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে খাদিজা ও নিজাম টঙ্গী পূর্ব থানায় অভিযোগ করতে গেলে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়। ভাসুর কাউসার এখানেই থামে না। কাউসার তার মা রানী বেগমকে দিয়ে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে খাদিজা ও নিজামকে মামলা তুলে নেয়ার শর্তে বাড়িতে ঢুকতে দেয়ার প্রস্তাব দেয় এবং সাদা কাগজে সাক্ষর রাখতে চাপ সৃষ্টি করে। এতে রাজি না হলে খাদিজার শাশুড়ী নিজামের মা রানী বেগম বাদী হয়ে আদালতে ছোটো ছেলে নিজামের নামে চুরি, ছিনতাই, মাদকের টাকার জন্য ভাঙচুরের মামলা করে। উল্লেখ্য যে, আগেও একবার নিজামের নামে মা রানী বেগম একই অভিযোগে মামলা করলে আদালত নিজামকে মামলা হতে অব্যহতি দেয়। গত বৃহস্পতিবার নিজাম আদালতে জামিন চাইতে গেলে বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে নিজামকে আটকের নির্দেশ দেয়। নিজাম আটক হলে মা রানী বেগম খাদিজাকে তার মামলা তুলে নেয়ার শর্তে নিজামের বিরুদ্ধে করা মামলা তুলে নেয়ার প্রস্তাব দেয়।
খাদিজা জানায়, অটোচালক স্বামী নিজামের অনুপস্থিতিতে আরো বেপরোয়া হয়ে উঠেছে ভাসুর কাউসার। দিন আনা দিন খাওয়া' পরিবারে বিপর্যয় নেমে এসেছে। সন্তান হত্যার আসামীরা বাইরে, উল্টো খাদিজার স্বামী নিজাম এখন কারাগারে। এনিয়ে আশেপাশের প্রায় সকল প্রতিবেশীরাই রানী বেগম ও কাউসারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান। প্রতিবেশীরা বলেন, "রানী পূর্বে যা-ই করেছে কিন্তু এখন বয়স হয়েছে। মা হয়ে ছোটো ছেলেকে মিথ্যা মামলায় হয়রানি করছে। প্রতিবেশী স্থানীয় লোকজন মনে করে কাউসারের অদৃশ্য অর্থ এবং রানীর প্রবাসের টাকার জোরে এসব জুলুম করছে। রানী বেগমের প্রতিবেশী সরকারি স্কুল শিক্ষক প্রবীণ মুরুব্বি মোঃ মজিবর রহমান মাস্টার সংবাদকর্মীদের বলেন, রানী বেগম নিজামদের পৈতৃক বাড়িঘরের বিষয় মিমাংসা করে নিজামের স্ত্রী খাদিজার মামলাটি স্থানীয়ভাবে সমাধান করতে আমাদের কাছে এসেছিলেন। নিজাম চুরি ছিনতাই করে কিংবা টাকার জন্য ভাঙচুর করে এমন তথ্য আমাদের জানা নেই। একই কথা বলেন এলাকার প্রবীণ মুরুব্বি মোঃ রুস্তম। বলেন, নিজামের বিরুদ্ধে মা রানীর এমন মামলাকে দুখঃজনক। নিজাম একটা খেটে-খাওয়া ছেলে। রিক্সা চালিয়ে এক ছেলেকে কলেজে, এক মেয়েকে মাদ্রাসায় ও আরেক ছেলে স্কুলে পড়ায়। নিজাম কাজ না করলে ঘরে চুলা জ্বলবে কিভাবে!
এদিকে সংবাদকর্মীদের সাথে কথা বলতে গিয়ে খাদিজা কান্নাজড়িত কন্ঠে বলেন, আপনারা যা সত্য তা তুলে ধরেন। আইনের কাছে, প্রশাসনের কাছে আমি সাহায্য চাই। আমি স্বামী সন্তান নিয়ে দূরে চলে যাবো, "আমি বাঁচতে চাই। কাউসার ও তার বউ আর বোন সবাই মিলে আমার গর্ভের সন্তানকে হত্যা করেছে। সব কাউসারের ষড়যন্ত্র। সে আমাকে স্বামী সন্তান নিয়ে বাঁচতে দিবে না। আমি ক্রমশ অন্ধকারে ডুবে যাচ্ছি। জানিনা কি করবো। আপনারা আমাদের বাঁচান"।
এদিকে শাশুড়ী রানী বেগম বলেন, আমার প্রবাস থেকে পাঠানো টাকা নিজাম নষ্ট করেছে। নিজামের বিরুদ্ধে এতোদিনেও কেনো টাকা আত্মসাৎ করার অভিযোগ মামলা করেননি, এমন প্রশ্নের রানী বেগম কোনো সদুত্তর দিতে পারেননি।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা